লিড নিউজ

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় গোলাপগঞ্জ উপজেলার বৈটিকর হাজীপুরে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহত সাব্বির আহমদ (২১) উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির উত্তর রায়গড় গ্রামের মুহিবুর রহমানের ছেলে ও অজ্ঞাত পরিচয় সিএনজি ড্রাইভার (২৮)।

জানা যায়, সোমবার দুপুরে মোটরসাইকেলে করে সাব্বির ও তার বন্ধু আব্দুল হামিদ (২১) সিলেট যাচ্ছিলেন।  উপজেলার বৈটিকর হাজীপুর নামক স্থানে পৌছামাত্র সাব্বির একটি সিএনজি অটোরিকশাকে পাশ কাটিয়ে একটি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। পরে  গোলাপগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশা ও বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। 

এ ঘটনায় মোটরসাইকেলে অপর আরোহী ঢাকাদক্ষিণ ইউপির উত্তর রায়গড় গ্রামের রহিম উদ্দিনের ছেলে আব্দুল হামিদ (২১) গুরুতর আহত হয়েছেন।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মীর আবু নাসের দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button