আন্তর্জাতিকলিড নিউজ

ভূমিকম্প: জাপানে ​নিহতের সংখ্যা বেড়ে ৪৪, আহত ৬৬০

নিউজ ডেস্ক: বৃহস্পতিবার ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভুমিকম্প আঘাত হানে জাপানের হোক্কাইদো দ্বীপে।এই ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে।এতে আহত হয়েছে আরো ৬৬০ জন।

সোমবার দেশটির সরকারের বরাতে এ তথ্য জানা গেছে।

গত বৃহস্পতিবার ভূমিকম্প জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপটি বিপর্যস্ত হয়ে পড়ে। এই দ্বীপে ট্রেন এবং বিমান যোগাযোগ বন্ধ রয়েছে।দ্বীপটি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

জাপানের অগ্নি এবং দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলছে, এখনো অন্তত আড়াই হাজারের মতো মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছে। সপ্তাহজুড়ে ভুমিধস এবং ভারী বৃষ্টির কারণে ওই এলাকার অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: রয়টার্স

Related Articles

Back to top button