লিড নিউজ

বানিয়াচংয়ে জেডিসি পরীক্ষার্থীকে কুপিয়ে আহত: মুল হোতা আটক

নিজস্ব প্রতিবেদক : বানিয়াচং সিনিয়র ফাজিল মাদরাসার ছাত্র জেডিসি ২০১৭ পরীক্ষার্থী আল আমিনকে (১৪) কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা ।

সোমবার (১৪নভেম্বর) দুপুর দেড়টায় গ্যানিংগঞ্জ বাজারের ফায়ার স্টেশন এর সামনে রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে প্রতিপক্ষের লোকজন।

বর্তমানে সে বানিয়াচং হাসপাতালে ভর্তি আছে । তার ডানহাতে কুপের আঘাতে ২০টি সেলাই লেগেছে।

জেডিসি পরীক্ষার আর মাত্র ২টি সাবজেক্ট বাকি ছিল ।

আল আমিন জানায়, আমার শিক্ষাজীবন ঘোর অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে শরীফ উদ্দিন রোডের নাজিম উল্লার পুত্র লালন এবং আনোয়ার । আমার কি দোষ ছিল এত অমানবিক ভাবে আমাকে তারা আঘাত করেছে !

আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

বানিয়াচং সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দাল হোসেন খানও উপাধ্যক্ষ মুফতি আতাউর রহমান জানান, আমাদের মাদরাসার জেডিসি পরীক্ষার্থী আল আমিনকে যারা অমানবিক-নিষ্ঠুর ভাবে রক্তাক্ত জখম করেছে আমরা সেই সন্ত্রাসীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার চাই ।
জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি তাঁরা জানান।

আহত আল আমিন বানিয়াচং জাতুকর্ন পাড়ার নুরুল আমিনের পুত্র ।

বানিয়াচং থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মিডিয়াকে বলেন, এই ঘটনায় মামলা হয়েছে, এবং একজনকে আটক ও করা হয়েছে।

Related Articles

Back to top button