লিড নিউজ

খালেদার রায়ের অনুলিপি প্রকাশ

সিলেটমিডিয়াডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের সত্যায়িত অনুলিপি প্রকাশ করেছে আদালত। সোমবার বিকালে খালেদা জিয়ার আইনজীবীরা এ তথ্য জানিয়েছেন। আদালত সূত্র জানায়, দুপুরেই রায়ের অনুলিপি প্রিন্ট করা হয়। ৬৩২ পৃষ্ঠা রায়ের অনুলিপি দিতে ১১৬৮ ফোলিও প্রিন্ট দেওয়া হয়।

এর আগে রোববার বেলা ১১টার দিকে খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য সানাউল্লাহ মিঞা রায়ের অনুলিপি কখন দেওয়া হবে, তা আদালতের কাছে জানতে চান। এর পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৫এর বিচারক আখতারুজ্জামান সোমবার অনুলিপি দেয়া কথা জানান।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি এই মামলায় খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ডের রায় দেন ঢাকার বিশেষ জজ মো. আখতারুজ্জামান। ৬৩২ পৃষ্ঠার এই রায়ের অনুলিপি দিয়ে এখন হাই কোর্টে আপিল করে জামিনের আবেদন জানাবেন খালেদা জিয়া।

Related Articles

Back to top button