লিড নিউজসুনামগঞ্জ

সুনামগঞ্জে ভারতীয় মদসহ ব্যবসায়ী আটক

ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জের সদর থানার সাহেববাড়ি ঘাট থেকে সামছুনুর মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

রোববার দিবাগত রাত ৩টার দিকে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক সামছুনুর মিয়া সুনামগঞ্জ সদর থানার পশ্চিম তেঘরিয়া গ্রামের আব্দুরস সবুরের ছেলে।

উদ্ধারকৃত মদসহ সামছুনুরকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Related Articles

Back to top button