সরকার পতনের পরই নারী ঘটিত বিষয় নিয়ে ফেঞ্চুগঞ্জে একজনকে হত্যা, মামলা দায়ের

নিজস্ব প্রতিনিধি: সিলেট জেলা সহ সারাদেশে যখন সরকার পরিবর্তন পরবর্তি অরাজকতা বিদ্যমান এখনই গত ০৫ই আগষ্ট/২০২৪ ইং সালে নারী অপহরণ ও পিত্তা কর্তৃক উদ্ধারের ঘটনায় সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানা রাজনপুর গ্রামের ব্যবসারী মোঃ ইকবাল হোসেন এর বাড়ীতে অনাকাক্সিত ঘটনার জেরে ক্ষ্যাপা সুমন নামে একজন যুবদল কর্মী নিহত হন।
ঘটনার বিবরণে প্রকাশ ফেঞ্চুগঞ্জের রাজনপুর নিবাসী মোঃ ইকবাল হোসেনের ছেলে তানজিল আহমদ আশরাফ এর সাথে সিলেট জেলার গোলাপগঞ্জ থানার ঢাকাদক্ষিণ এলাকার রায়গড় গ্রামের মোঃ জিয়া উদ্দিনের মেয়ে তানজিলা আক্তার তানিনের জ্বলয় ঘটিত ভালবাসার সম্পর্ক গড়ে উঠে। তানজিলা আক্তার তানিনের পিতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা এবং তার দুই ভাই ছাত্র শিবিরের নেতা। তানজিল আহমদ আশরাফ বাম ধারার রাজনীতিতে জড়িত থাকায় তানজিলা আক্তার তানিনের পরিবার তারা তাদের সম্পর্কে মেনে না নিয়ে তানজিলা আক্তার তানিনকে গৃহবন্দি করে রেখে সিলেট জেলার ওমর হাসান ইমন নামে একজন ছাত্রদল নেতার সাথে তানজিলা আক্তার তানিনের বিবাহ ঠিক করেন। তানজিলা আক্তার তানিন এই বিবাহ প্রত্যাখ্যান করে গোপনে পালিয়ে যায় এবং নভেম্বর ২০২৩ ইং বা হলফনামা সম্পাদন করে স্বামী-স্ত্রী হিসাবে তানজিল আহমদ আশরাফের বাড়ীতে আসলে তানজিল আহমদ আশরাফের পরিবার বিবাহ মেনে নেন। তানজিলা আক্তার তানিনের পিতা মোঃ জিয়া উদ্দিন অপহরণ মামলা করে ব্যর্থ হন এবং তখন জামায়াত শিবির রাজনৈতিকভাবে অত্যন্ত কোনঠাসা থাকায় তারা আর কোন ব্যবস্থা গ্রহণ করতে না পেরে তাদের ক্ষোত হৃদয়ে লালন করে।
বিগত ৫ই আগষ্ট/২০২৪ ইং সালে আকস্মিক আওয়ামীলীগ সরকারের পতন হয়। তখন জামাত শিবির ও বিএনপি অত্যন্ত শক্তিশালী ও প্রতিক্রিয়াশীল হয়ে উঠে।
গত ০৬ইং আগষ্ট/২০২৪ ইং সালে তানজিলা আক্তার তানিনকে বিবাহ প্রত্যাশী ছাত্রদল নেতা ওমর হাসান ইমন, তানজিলা আক্তার তানিনের পিতা মোঃ জিয়া উদ্দিন এবং তানজিলা আক্তার তানিনের ভাই অলিনুর আহমদ রিপন ও শাহিনুর আহমদ পাপন তাদের সহযোগীদের নিয়ে মোঃ ইকবাল হোসেনের গ্রামের বাড়ীতে সশস্ত্র আক্রমন করে এবং তানজিলা আক্তার তানিনকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টাকালে তথায় প্রতিরোধ গড়ে তুলে।
এতে রাজনপুর গ্রামের সৈয়দ জেবুল আহমদের আঘাতে ক্ষ্যাপা সুমন নামে সিলেটের আম্বরখানার সাপ্তাই এলাকার বাসিন্দা ঘটনাস্থলে নিহত হয়। অন্যদিকে রাতের আধারে তানজিল আহমদ আশরাফ তার প্রেমিকা ও স্ত্রী তানজিলা আক্তার তানিনকে নিয়ে আহত অবস্থায় আত্মগোপন করে। উক্ত ঘটনায় জামায়াত ও বি.এন.পি’র যোগসাজসে তানজিল আহমদ আশরাফ এবং তার পিতাসহ অনেককে আসামী করে ফেঞ্চুগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়। মোঃ জিয়া উদ্দিন তানজিল আশরাফ এর বিরুদ্ধে নতুনভাবে নারী অপহরণের মামলা করেন। আরও মামলার সম্ভাবনা আছে বলে জানা যায়।
মোঃ ইকবাল হোসেনের পরিবারের মতে কোর্ট ম্যারেজ ও নিকাহনামা যারা নভেম্বর ২০২৩ ইং সালে বিবাহ হয় কিন্তু তানজিলা আক্তার তানিনের পিতা ও তাই সরকার পতনের পর তানজিলা আক্তার তানিনকে অপহরণ করে অন্যর বিবাহ দেয়ার জন্য আক্রমন করে। রাজনপুর গ্রামের সাধারণ জনগন একই বক্তব্য দেন।
আমাদের প্রতিনিধি গোলাপগঞ্জ রায়গড়ের জিয়া উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এই আগষ্ট/২০২৪ ইং সালে সন্ধার তানজিল আহমদ আশরাফ আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। আমি উদ্ধারের চেষ্টা করলে তারা আমার আত্মীয় ক্ষ্যাপা সুমনকে হত্যা করে।
ক্ষ্যাপা সুমনের বন্ধু মামলা করেছে। রায়গড় গ্রামের সাধারণ জনগন এই বিষয়ে কিছুই জানেন না বলে জানান।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি শাফায়াত হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, একটি হত্যা মামলা রেকর্ড হয়েছে। দেশ স্থিতিশীল হলে ব্যবস্থা নিব, প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করলেও দেশের পরিস্থিতি নাজুক থাকায় ঘটনার বাস্তবতা মূল্যায়ন সম্ভব হয়নি।




