লিড নিউজসিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: ভারতীয় খাসিয়াদের গুলীতে প্রাণ হারিয়েছে এক বাংলাদেশী যুবক। শনিবার বিকেল ৩টার দিকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম বাবুল বিশ্বাস (৩৪)। যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, নিহত বাবুল বিশ্বাস (৩৪) উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের শাতাল গ্রামের গোপাল বিশ্বাসের ছেলে। তিনি সীমান্ত এলাকায় যাওয়ার পর ওপার থেকে খাসিয়ারা গুলি ছুড়ে বলে জানা গেছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) রজি উল্লাহ খান।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button