লিড নিউজ

দিরাইয়ে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম বহালের দাবীতে মিছিল পথসভা অনুষ্ঠিত

এসবিএন দিরাই প্রতিনিধিঃ দিরাইয়ে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম বহালের দাবীতে মিছিল সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।

শুক্রবার বাদ জুম্মা দিরাই বাজার জামে মসজিদের সামনে থেকে একটি মিছিল বের হয়ে দিরাই বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা রোডস্থ রেন্টি তলা পথসভায় মিলিত হন তারা।

হেফাজতে ইসলাম দিরাই উপজেলা শাখার সভাপতি মাওলানা নাজিমুদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নুর উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা শায়খ আজিজুর রহমান, মুফতি শফিকুল আহাদ, মাওলানা শায়খ সাদিকুর রহমান, মাওলানা মুক্তার হোসেন, মাওলানা ওবায়দুর, মাওলানা খালেদ আহমদ জায়ীম প্রমুখ।

Related Articles

Back to top button