লিড নিউজ

খুলনায় ছাত্রাবাস থেকে ৬ শিবিরকর্মী গ্রেফতার

এসবিএন ডেস্কঃ খুলনা মহানগরীর দৌলতপুর এলাকার একটি ছাত্রাবাস থেকে পুলিশ ইসলামী ছাত্র শিবিরের ৬ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় স্থানীয় পাবলা সবুজ সংঘ মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দৌলতপুর থানা পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে মো. আলমগীর হোসেন (২৮), আব্দুর রহমান (২০), মো. ইয়াহিয়া (২২), এম এ হালিম (২৪), মো. সোহান (২০) ও মো. মনিরুল ইসলাম (২০)। গ্রেফতারকৃতরা দৌলতপুর সরকারি বিএল কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মারুফ আহমেদ জানান, গ্রেফতারকৃতরা পাবলা সবুজ সংঘ মাঠ সংলগ্ন মোশারফ হোসের বাড়ি ভাড়া নিয়ে শিবিরের মেস গড়ে তোলে।

সেখানে তারা জামায়াত-শিবিরের কর্মকাণ্ড পরিচালনা করতো। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

 

 

 

 

Related Articles

Back to top button