লিড নিউজ
সৌদিতে যুক্তরাজ্য আ:লীগের যুগ্নসাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধরীকে সংবর্ধনা


সেলিম আহমেদ, সৌদি আরব প্রতিনিধিঃ সৌদি আরবে মক্কায় যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধরীকে সংবর্ধনা দিয়েছে সৌদি আরব প্রবাসী সিলেট বিভাগীয় আওয়ামীলীগ । মক্কা আঞ্জুমান হোটেলে এ সভা অনুষ্ঠিত হয় ।
সৌদি আরব প্রবাসী সিলেট বিভাগীয় নেতা ও আওয়ামী পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্নসম্পাদক সাংবাদিক সেলিম আহমেদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য থেকে সৌদি আরব সফরত যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধরী ।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মক্কা বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন , মক্কা যুবলীগের সহসভাপতি হাজী সুমন আহমেদ । উক্ত সভায় বক্তব্য রাখেন মক্কা কর্মজীবীলীগের সভাপতি সোবাক আহমেদ , মক্কা আওয়ামী পরিষদের সহসভাপতি আব্দুল খালিক , মক্কা কর্মজীবীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল আলী , মোঃ আনোয়ার , যুবলীগ নেতা রেজাউল করিম রিপন , বি এম হেমায়েত প্রমুখ ।
সৌদি আরব সফরত প্রধান অতিথি বক্তব্যে বলেন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের জঙ্গিবাদ পার্থক্য রয়েছে । অন্য দেশে জঙ্গি হামলা হয়, জঙ্গি দমন কার্যক্রমে সব রাজনৈতিক দল সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা ও সমর্থন করে। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দল বিএনপি জঙ্গি দমন নিয়ে প্রশ্ন তোলে । জঙ্গি হামলার ঘটনাকে নাটক বলে দাবি করে । পৃথিবীর সঙ্গে এটা আমাদের পার্থক্য ।
বিএনপির এমন প্রতিক্রিয়া থেকে বোঝা যায়, জঙ্গি হামলা ও তৎপরতায় তাদের প্রত্যক্ষ মদদ রয়েছে বলেও মন্তব্য করেন আনোয়ারুজ্জামান চৌধরী । বিদেশে বসবাসকারী বাংলাদেশী কর্মীদের বিশেষ ভূমিকার কারণেই বাংলাদেশ আজ উন্নত ও মর্যাদাশীল দেশ হওয়ার রোল মডেল হিসেবে পরিচিত হয়ে ওঠছে , প্রবাসীদের সৌদি সরকারের আইন মেনে চলার আহবান করেন ।




