লিড নিউজ

জগন্নাথপুরে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৩

জগন্নাথপুর প্রতিনিধি : জগন্নাথপুর উপজেলায় অভিযান চালিয়ে কুখ্যাত চোর, মাদক ব্যাবসায়ীসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।।

পুলিশ জানায়, শনিবার রাতে ১০ বোতল অফিসার চয়েজসহ মাদক ব্যবসায়ী হবিবনগর গ্রামের বারিকের ছেলে ইকবাল হোসেন জুয়েলকে গ্রেফতার করে । তার বিরুদ্ধে একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

এদিকে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের আনঞ্জব উল্লার পুত্র কুখ্যাত গরু চোর এলিম মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গ্রেফতারী পরোয়াভুক্ত পলাতক আসামী পৌরএলাকার হবিবপুর গ্রামের মৃত তৈমুজ আলীর ছেলে আজির আলীকে গ্রেফতার করা হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপত্ কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button