লিড নিউজসিলেট

‘যে কারণে খুন করা হয় সোহাগকে’

নিজস্ব প্রতিবেদক: নগরীর ঘাসিটুলা এলাকায় মাদক সংক্রান্ত বিরোধে বন্ধুদের হাতে দিনমজুর সোহাগ মিয়া(১৭) খুন হয়েছেন মর্মে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
কোতয়ালী থানার ওসি জানান, এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। তবে, মঙ্গলবার রাত পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানান ওসি।

এ ঘটনায় সোহাগের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

নিখোঁজের তিন দিন পর গত সোমবার দুপুরে নগরীর ঘাসিটুলা এলাকা থেকে সোহাগ মিয়া (১৭) নামের ওই কিশোরের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সোহাগ মিয়া নগরীর মজুমদারপাড়ার ময়না মিয়ার কলোনীতে মায়ের সাথে থাকতো। তাদের বাড়ি বগুড়ার ওলিবাজারে। সে নগরীর কাজিরবাজারে মাছের আড়তে দিনমজুরের কাজ করতো।

Related Articles

Back to top button