সিলেট বিভাগ
শায়েস্তাগঞ্জে সন্ধ্যারাতে যুবককে ছুরিকাঘাত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:
শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামের এক যুবককে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
জানা যায়, মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় সুরাবই গ্রামের ডাক্তারবাড়ির বেনু মিয়ার ছেলে আরিফুল ইসলাম (১৬) রাস্তা দিয়ে হেটে ব্যাডমিন্টন খেলার জন্য যাচ্ছিলেন। এসময় ৪-৫ জন লোক তার গতিপথ রোধ করে মোবাইল ফোন জোর করে ছিনিয়ে নেয়। এসময় সে মোবাইল দিতে আপত্তি জানালে তার শরীরে ছুরি দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে তাকে সিলেট ওসমানী মেডিকেলে রেফারড করা হয়।
এদিকে সম্প্রতি অত্র এলাকার আইনশৃঙ্খলার চরম অবনতি হওয়ায় সাধারণ মানুষরা উৎকন্ঠা প্রকাশ করেছেন। এ থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।




