লিড নিউজসিলেট বিভাগ

সিলেট বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতি উদ্বোধন করেছেন।
বুধবার (১৯ আগষ্ট) সকাল ১০টায় তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্বোধন শেষে জাতির পিতাসহ ১৫ই আগষ্টে নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রতিকৃতি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও সিলেট আদালতের জিপি এডভোকেট রাজ উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল খালিক, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি প্রমুখ।

উল্লেখ্য সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের পরিকল্পনায় ও জেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী এই প্রতিকৃতিটি স্থাপন করা হয়।

Related Articles

Back to top button