সিলেট বিভাগ

সিলেটে রেস্টুরেন্ট কর্মচারীদের রাস্তা অবরোধ, ধর্মঘটের ডাক

নিজস্ব প্রতিবেদক: সিলেটে র‌্যাবের মোবাইল কোর্টের অভিযানের প্রতিবাদে নগরীর ব্যস্ততম জিন্দাবাজার রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে রেস্টুরেন্ট কর্মচারীরা।

আজ (২অভেম্বর) সন্ধ্যায় জিন্দাবাজার রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে তারা।এসময় তাদের নানা স্লোগান দিতে দেখা যায়।রেস্টুরেন্ট শ্রমিকরা জানান,অভিযানের নামে ভোগান্তি বন্ধ করা না হলে আগামিকাল বুধবার থেকে তারা লাগাতার ধর্মঘটের ডাক দিবেন।বিক্ষোভে অংশ নেয় সিলেটের ভোজনবাড়ী রেস্টুরেন্ট,পানসী রেস্টুরেন্টসহ কয়েকটি রেস্টুরেন্টের কর্মচারীরা।

উল্লেখ্য,মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে আজ বিকেলে মোবাইল কোর্টের অভিযানে সিলেটের ভোজন বাড়ী রেস্টুরেন্টও পানসী রেস্টুরেন্ট বন্ধ করে দেয় র‌্যাব-৯।এর প্রতিবাদে রেস্টুরেন্ট কর্মচারীরা বিক্ষোভ প্রদর্শন করে।

Related Articles

Back to top button