লিড নিউজ

বড়লেখায় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

বড়লেখা প্রতিনিধি :   মৌলভীবাজারের বড়লেখায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত দুইটার দিকে উপজেলার গাংকুল পশ্চিম এলাকার বাসিন্দা আব্বাস আলীর বাড়ির পূর্ব দিকের একটি আগরবাগান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে-মো. দুলাল মিয়া (২৭),  শেখ কামাল (২৩), সাজু মিয়া (১৯), শ্রী নয়ন দেব (২২), নুরুল আমিন (১৯), সেলিম পেশকার (৩৩)।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

Related Articles

Back to top button