লিড নিউজ

গাজীপুরের মেয়র মান্নানের বরখাস্তের আদেশ স্থগিত

মিডিয়া ডেস্ক :  গাজীপুর সিটি করপোরেশনের বিএনপি দলীয় মেয়র এম এ মান্নানের বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট।একইসঙ্গে তাকে বরখাস্ত করা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয় বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মান্নানের পক্ষে শুনানি করে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, ‘মেয়র মান্নাকে দায়িত্ব পালনে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার নিয়োগ আদেশও স্থগিত করা হয়েছে।’

এর আগে সাময়িক বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নান।রোববার সকালে আইনজীবী আবু হানিফ সাংবাদিকদের বলেন, ‘আবেদনে সাময়িক বরখাস্তের আদেশের ওপর স্থগিতাদেশ এবং তার দায়িত্ব পালনের ওপর স্থিতাবস্থার আবেদন করা হয়েছে।’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে গ্রহণের পর বৃহস্পতিবার (৬ জুলাই) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এম এ মান্নানকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

Related Articles

Back to top button