লিড নিউজ
মৌলভীবাজারের চাতলাপুর শুল্ক স্টেশনে আমদানি-রফতানি বন্ধ


সিলেটমিডিয়াডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে শনিবার ও রবিবার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৮ ফেব্রুয়ারি ত্রিপুরার রাজ্যের কৈলাশহরের বিধানসভার নির্বাচনের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের আমদানি-রফতানিকারক মো. সাইফুর রহমান, তাসদিক হোসেন, কাজী বদরুল ইসলাম, ক্লিয়ারিং এজেন্ট সোহেল রানা ও রমাপদ জানান, রবিবার ত্রিপুরা রাজ্য বিধান সভার নির্বাচন। এজন্য ত্রিপুরা জুড়ে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ নিরাপত্তার অংশ হিসেবে শনিবার ও রবিবার চাতলাপুর ও মনুনদী স্থল শুল্ক স্টেশনে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে ভারত। ভারতীয় ব্যবসায়ীরা এ দুইদিন কোনও




