লিড নিউজ

নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক: নাশকতার অভিযোগে উপজেলা বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ এর একটি দল। গ্রেফতারকৃত বিএনপি নেতার নাম নুরে আলম সিদ্দিকী। তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।

বৃহস্পতিবার রাতে দিনাজপুর-রংপুর মহাসড়কের সদর উপজেলার রামডুবির মোড় এলাকা থেকে নশরতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরে আলমকে আটক করা হয়।

র‌্যাব-১৩-এর দিনাজপুর ক্যাম্পের কমান্ডার মেজর নাজমুস সাকিব আটকের বিষয় নিশ্চিত করে জানান, নুরে আলমের বিরুদ্ধে নাশকতাসহ ১১টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে চিরিরবন্দর থানা পুলিশের কাছে সোর্পদের প্রক্রিয়া চলছে।

Related Articles

Back to top button