লিড নিউজ

নবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, নবীগঞ্জ থেকে: ঢাকা-সিলেট মহাসড়কস্থ নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর বাজারে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে । আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে গেছে ৪টি দোকান । এঘটনায় প্রায় ৫লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে । জানা যায়,মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাজারের জাফর এন্ড সায়রা মার্কেটের গ্যাস সিলিন্ডার,বিভিন্ন ধরণের তেল ও ইলেক্ট্রনিক মালামালের দোকান জননী ট্রের্ডাস এ হঠাৎ করে আগুন জ¦লতে দেখেন স্থানীয় লোকজন । সময় গড়ানোর সাথে সাথে আগুনের তাপ তীব্র আকার ধারণ করে এবং দ্রুত পাশের দোকানঘর সীমা ইনঞ্জিনিয়ারিংসহ আরো ২টি দোকানে ছড়িয়ে পড়ে । এসময় ধাও ধাও করে জ¦লতে থাকে আগুন । দোকানের মালিক ছাদিক মিয়া সু-চিৎকারের আশেপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রন করার চেষ্টা করতে থাকেন । পরে খবর পেয়ে ওসমানী নগর দমকল বাহিনীর টিম লিডার তোফাজ্জল ইসলামের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে । এবিষয়ে ওসমানী নগর দমকল বাহিনীর টিম লিডার তোফাজ্জল ইসলাম জানান, আগুনের সূত্রপাত হয় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে । ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৫লক্ষ টাকা ।

Related Articles

Back to top button