লিড নিউজ

ভালোবাসা দিবসে ড. মোমেনের শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ড. এ.কে আব্দুল মোমেন বলেছেন, “বর্তমান সরকার দেশের অসহায় মানুষের সমস্যা সামাধানে আন্তরিকভাবে কাজ করছে। বিধবা ভাতা, বয়স্ক ভাতাসহ তৃণমূল মানুষের কল্যাণে সরকারের উদ্যোগের ইতিবাচক ফলাফল মানুষ ভোগ করছে। এই ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সিলেট নগরীর ৯নং ওয়ার্ড আখালিয়া নীয়ারীপাড়াস্থ এলাকায় কয়েকশ’ অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসক কথা বলেন।

সিলেট সিটি ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে সদস্য সচিব মো. পিন্টু আহমদের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ফরহাদ বকস, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, এলাকার মুরব্বী আফছর মিয়া, ইনামুল করিম চৌধুরী, বোরহান উদ্দিন চৌধুরী, রকিব মিয়া, মো. মোহিত চৌধুরী প্রমুখ।

Related Articles

Back to top button