লিড নিউজ

সিলেটের ফরিদাবাদ জামেয়া থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ!

নিউজ ডেস্ক : জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেট-এর মেধাবী দুই শিক্ষার্থী নিখোঁজ। জুবায়ের আহমদ (১৬) ও হোসাইন আহমদ চৌধুরী (১৫)। জুবায়রের বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ি থানার জাঙ্গারাই গ্রামে। পিতা: জনাব জহিরুল ইসলাম। হোসাইনের বাড়ি জকিগঞ্জ থানার পীরনগর গ্রামে। পিতা: মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরী।

বিগত ১২ সেপ্টেম্বর ২০১৭ তারিখ সকাল ৯টার দিকে তারা জামেয়া থেকে কাউকে না জানিয়ে দু’জন একসাথে বের হয়ে যায়। গ্রামের বাড়ি, আত্মীয়-স্বজন ও সম্ভাব্য পরিচিত স্থানে খোঁজ নিয়েও এ পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায় নি। এ ব্যাপারে এয়ারপোর্ট থানার এএসআইকে অবগত করা হয়েছে।

হোসাইন ২০১৫ সাল থেকে এবং জুবায়ের ২০১৬ সাল থেকে জামেয়ায় সুনামের সাথে লেখাপড়া করে আসছে। চারিত্রিকভাবেও তারা খুব ভালো। সহজ-সরল ও মেধাবী। কিন্তু কেন যেন হঠাৎ কাউকে না জানিয়ে চলে গেল কেউ কিছু বুঝে উঠতে পারছেন না।

যদি কোনো হৃদয়বান ব্যক্তি তাদের সন্ধান পেয়ে থাকেন, তা হলে নিম্নের যেকোনো নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
✆ ০১৭০৯-৩৪১৬৭৪ (জামেয়া অফিস)
✆ ০১৭১৮-৭০৫৫০২ (জুবায়রের পিতা)
✆ ০১৭২০-৬৩০৮৫৮ (হোসাইনের পিতা)

Related Articles

Back to top button