লিড নিউজ

খাদিমনগরে পল্লী বিদ্যুৎ’র বিরুদ্ধে প্রতিবাদ সভা আগামীকাল

মোঃ মতিউর রহমানঃ সিলেট সদর উপজেলার শহরতলী ৩ নং খাদিমনগর ইউনিয়নের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর আওতাধীন গ্রাম সমূহকে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর অধীনে নেওয়ার চেষ্টার প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছেন খাদিমনগর ইউনিয়নবাসী। আগামীকাল রবিবার বেলা ১১ টায় খাদিমনগর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসেন জানান খাদিমনগর ইউনিয়ন কুমারগাও বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি একটি ইউনিয়ন। বর্তমানে পিডিবির আওতাভুক্ত এলাকা সমূহকে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অধীনে নেওয়ার প্রক্রিয়া চলছ বলে জানতে পেরেছি। এতে খাদিমনগর ইউনিয়নের গ্রাহকদের মধ্যে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। ইতোমধ্যে খাদিমনগরের যে সকল এলাকা পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে চলে গেছে সেই সকল এলাকার গ্রাহকরা যে কোন সমস্যার জন্য ৪০ কিঃ মিঃ দূরে জৈন্তাপুর বিদ্যুৎ সদর দপ্তরে যেতে হয়, ফলে গ্রাহকরা সঠিক সময়ে সেবা পাচ্ছেন না। এখন নতুন করে যদি এই এলাকা আবার পল্লী বিদ্যুৎ সমিতির হাতে চলে যায় তাহলে গ্রাহকরা আর সমস্যার মধ্যে পড়বে। যার ফলে আগামীকাল রবিবার বেলা ১১ ঘটিকার সময় খাদিমনগর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে যে সকল গ্রাম গুলোকে পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে নেওয়ার ষড়যন্ত্র চলছে। তার প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হবে। সভায় খাদিমনগর ইউনিয়নবাসীকে যথা সময়ে উপস্হিত থাকার আহবান জানিয়েছ।

Related Articles

Back to top button