লিড নিউজ

এ কেমন যৌনতায় জড়ালেন উর্বশী!‌ (ভিডিও)

বিনোদন ডেস্ক : ‘‌হেট স্টোরি’‌ সিরিজের চতুর্থ নম্বর সিক্যুয়েলের ট্রেলার অবশেষে মুক্তি পেল। যেখানে উর্বশী রৌতেলাকে অসাধারণ সুন্দরী লাগছে।

শনিবার ‘‌হেট স্টোরি ৪’‌–এর অফিসিয়াল ট্রেলার মুক্তির পরই সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র উর্বশীকে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে উর্বশী ও করণ ওয়াহিকে।

টেলিভিশনের জগতে করণ ওয়াহি খুবই পরিচিত একটি মুখ। এই ছবির মধ্য দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন করণ। এছাড়াও ছবিতে দেখা যাবে বিবেক ভাটেনা এবং গুলশন গ্রোভারকে।

ট্রেলারেই দেখা যাচ্ছে, উর্বশীর যৌন আবেদনময় রূপ। ‘‌হেট স্টোরি’‌ সিরিজের অন্য ছবিগুলির মত এখানেও প্রেম–যৌনতা–প্রতিশোধ এই তিনটে ধারাকেই বজায় রাখা হয়েছে। গল্পের প্লট সেরকম আহামরি নয়, তবে অন্য দিকগুলি ভালই ফুটিয়ে তোলা হয়েছে ছবিটিতে। বিশেষ করে উর্বশীর হট লুকস।

যা একেবারেই অন্য রকম করে তুলেছে অভিনেত্রীকে। দুই ভাই এবং তাঁদের ভালবাসার মানুষ এক। এই নিয়েই ছবির গল্প। ছবিতে উর্বশীকে দুই ভাইয়ের সঙ্গেই অন্তরঙ্গ মুহূর্তে দেখা যাবে। পরিচালক বিশাল পান্ডিয়ার এই ছবিটি ৯ মার্চ মুক্তি পাবে বলে জানা গিয়েছে। ‌‌

– তথ্যসূত্র : আজকাল

Related Articles

Back to top button