জুড়ীতে ভূমি দখলে ব্যর্থ হয়ে হত্যা চেষ্টা ও লুটপাট


জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বাছিরপুর গ্রামে প্রভাবশালী গ্রাম্য মোড়ল ও জামায়াত নেতা আব্দুল হাশিম গং কর্তৃক অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের একাধিক প্রেরিত নোটিশের অবমাননা করে, গত ১৬ই মার্চ রাত তিন ঘটিকার পর বসতগৃহ ও ভুমি দখলে ব্যার্থ হয়ে ঘুমন্ত কলেজ ছাত্রকে গলা কাটার ব্যার্থ প্রচেষ্ঠা অতঃপর লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সৌভাগ্য ক্রমে প্রাণে বেঁচে যাওয়া মাছুমের বক্তব্যনুযায়ী জানা যায়, খবর পেয়ে জুড়ী থানার এ এস আই সোহেল ঘটনাস্থল পরিদর্শন করে নিপীড়িতদের আদালতের শরনাপন্ন হবার পরামর্শ প্রদান করেন।
সরেজমিনে ঘটনাস্থল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাছিরপুরের পংকি মিয়া ক্রয়সূত্রে বিগত ১৫ বছর যাবৎ ঐ ভূমি ভোগাধিকার করছিলেন। গত বছর গ্রাম্য মোড়ল হাশিম সর্দারের লোভী দৃষ্টি এবং ভূমি দখল চেষ্ঠায় নিরুপায় পংকি মিয়া ,বিগত ১৫/০৬/১৬ইং তারিখে মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে পিটিশন মামলা ১৩৮/১৬ (জুড়ী) দায়ের করেন। অভিযোগে উল্লেখ ছিল, প্রতিপক্ষ আব্দুল হাশিম ও হাশিম ভ্রাতা আমির হুসেন এবং গিয়াস উদ্দিন গং কর্তৃক অবৈধ ভাবে ভূমি দখল ও দাংগা-হাঙ্গামা চেষ্ঠা থেকে অভিযুক্ত হাশিম গংয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন করেন। আদালতের নির্দেশে জুড়ী থানার এ এস আই মোঃ ফাত্তার মিয়া বিগত ২২/০৬/২০১৬ইং তারিখে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরিত প্রতিবেদনে এলাকাবাসী ও অনুসন্ধান সূত্রে পংকি মিয়াকে বৈধ মালিক উল্লেখ করে উভয় পক্ষকে আগামি ২৩/০৬/২০১৬ইং বিজ্ঞ আদালতে প্রয়োজনীয় কাগজপত্র সহ আদালতে উপস্থিত থাকার নোটিশ প্রদানের অবগতি ও প্রয়োজনীয় তথ্যাদি জানিয়েছিলেন।
সাম্প্রতিক কালে জামায়াত নেতা হাশিম গং কর্তৃক মানষিক নির্যাতিত হয়ে, ভূমি মালিক পংকি মিয়ার স্ত্রী জরিনা বেগম বিগত ০১/০৩/২০১৭ইং তারিখে আদালতে দরখাস্থ নং ৩৮ এর মাধ্যমে আদালতের হস্তক্ষেপ কামনা করেন। আদালতের নির্দেশনাযায়ী জুড়ী থানার এস আই ওয়াহেদ গাজী ২য় পক্ষের প্রতি বিরোধপূর্ণ ভূমিতে অনধিকার প্রবেশ ও দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হয়ে আইন শৃংখলার বিঘœ ঘটালে ফৌজদারী আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের নোটিশ প্রদান করেন।
অভিযুক্ত হাশিম জানান,সমস্ত অভিযোগ মিথ্যা। এলাকার কুখ্যাত লোকেরা মিথ্যা যড়যন্ত্র করে আমার সততা ও সুনাম নষ্টের পায়তারা করছে।
জুড়ী থানার সংশ্লিষ্টরা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, যেহেতু ঐ ভূমি নিয়ে আদালতে বিচার চলছে। তাই আদালতের নির্দেশনাযায়ী পুলিশ ব্যবস্থা নেবে। তবে এ প্রতিবেদক কর্তৃক ভাংচুর ও হত্যা চেষ্টার অভিযোগ বিষয়ে পুলিশ জানায়, লিখিত অভিযোগ দিলে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।




