বিয়ানীবাজার স্পর্শ সোস্যাল মিডিয়া’র সংবর্ধনা ও ইফতার সম্পূর্ণ


আহমদ রেজা চৌধুরী : বিয়ানীবাজার উপজেলার ভিন্নধর্মী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্পর্শ সোস্যাল মিডিয়া’র সংবর্ধনা ও ইফতার মাহফিল সম্পূর্ণ হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ফুড ভিলেজ রেস্টুরেন্টে স্পর্শ’র সভাপতি সাইফুর রহমান সাইফ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোমেন আহমদ’র পরিচালনায় সংবর্ধিত অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুস শুক্কুর। বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও স্পর্শ’র উপদেষ্টা হাজী এম. এ কাদির, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ’র অধ্যক্ষ মুজিবুর রহমান, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীগ’র সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, প্রচার সম্পাদক হারুনুর রশীদ দিপু, বিয়ানীবাজার পল্লীবিদ্যুৎ সমিতি-০১ এর পরিচালক শফিউর রহমান, স্পর্শ’র উপদেষ্টা সাংবাদিক আব্দুল ওয়াদুধ, রোটারিয়ান সালেহ আহমদ, এনামুল হক এনাম, সাংবাদিক শাহীন আলম হৃদয়, মাছুম আহমদ, তোফায়েল আহমদ, জসিম উদ্দিন, আহমদ রেজা চৌধুরী, শিক্ষক জাকির হোসেন, ললিত মোহন বিশ্বাস, লুৎফুর চৌ. ফাহিম, স্পর্শ’র গর্ভিং বডি’র চেয়ারম্যান গীতিকার আহমদ হোসেন খাঁন, সদস্য ছিদ্দিকুর রহমান, স্পর্শ’র সিনিয়র সহ সভাপতি পার্থ পাল দিপক প্রমুখ।
ইফতার পূর্ববর্তী সময়ে বিয়ানীবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুস শুক্কুরকে অতিথি ও স্পর্শ’র সদস্যরা সম্মামনা স্মারক দিয়ে সংবর্ধিত করেন।




