প্রবাসী যুবলীগ নেতৃবৃন্দের সংবর্ধনা দিবে বালাগঞ্জ উপজেলা ছাত্র ও যুব সমাজ


বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জ উপজেলা ছাত্র ও যুব সমাজের পক্ষ থেকে বালাগঞ্জ উপজেলার কৃতি সন্তান ও প্রবাসী যুবলীগ নেতৃবৃন্দের সংবর্ধনা প্রদান করা হবে বলে জানা যায়। আগামী ২৫শে জানুয়ারী রোজ শনিবার দুপুর ২ ঘটিকার সময়। বালাগঞ্জ লতিফা কমিউনিটি সেন্টার বালাগঞ্জে।
সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি,বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর। বিশেষ অতিথি, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া। অনুষ্টানে প্রধান বক্তা, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি। বিশেষ বক্তা—সিলেট জেলা যুবলীগের সাধারন সম্পাদক শামীম আহমদ।
উপজেলার কৃতি সন্তান ও প্রবাসী যুবলীগ নেতৃবৃন্দের মধ্যে যারা সংবর্ধিত অতিথি—শেখ নুরুল ইসলাম জিতু, সহ-সভাপতি, যুক্তরাজ্য যুবলীগ। আজাদুর রহমান আজাদ, অর্থ সম্পাদক,যুক্তরাজ্য যুবলীগ। মতিউর রহমান, সাধারন সম্পাদক, ঈস্ট লন্ডন যুবলীগ। আলাউদ্দিন রিপন, সহ-সভাপতি, বেলফাস্ট যুবলীগ।রেজাউল করিম রিপন, সহ-সভাপতি, সৌদিআরব জেদ্দা যুবলীগ।
উক্ত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করবেন বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক, উপজেলা যুবলীগ নেতা তুহিন মনসুর।
উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্হিত থাকার আহবান জানান সভার সভাপতি বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক, উপজেলা যুবলীগ নেতা তুহিন মনসুর।



