লিড নিউজ
লাউয়াছড়ায় ৫ তক্ষক অবমুক্ত


মৌলভীবাজার প্রতিনিধি : পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পাচার হয়ে আসা পাঁচটি সরীসৃপ প্রাণী তক্ষক (Gekko gecko) ঠাঁই পেলো লাউয়াছড়া জাতীয় উদ্যানে। মঙ্গলবার বিকেলে তাদের লাউয়াছড়া নিয়ে অবমুক্ত করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।
মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান বলেন, মঙ্গলবার টহল দেওয়ার সময় বিজিবির সুবেদার মো. আবদুল করিম দেখতে পান ভারত থেকে একটি লোক ব্যাগ হাতে আসছিলেন। বিজিবি সদস্যদের দেখে ভয়ে ব্যাগ রেখে লোকটি পালিয়ে যান। পরে ব্যাগ চেক করে পাঁচটি তক্ষক পান তারা।
তিনি আরও বলেন, দুপুরে সুবেদার মো. আবদুল কমির আমাদের তক্ষকগুলো দিলে বিকেলে সেগুলোকে লাউয়াছড়ায় অবমুক্ত করি।




