লিড নিউজ

কমলাপুরে ৫ হাজার ইয়াবাসহ এক যুবক-কে গ্রেফতার

এসবিএন ডেস্ক: রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে ৫ হাজার ইয়াবাসহ মো. সেলিম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করে কমলাপুর জিআরপি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ জানান, ঢাকা মেইল ট্রেনে করে সকালে কমলাপুরে রেলস্টেশন অবতরণ করেন সেলিম।

জিআরপি পুলিশের তল্লাশীকালে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতার করা হয় তাকে।

Related Articles

Back to top button