লিড নিউজ

ওসমানীনগরে জুয়ার আসর থেকে আটক ২০

ওসমানীনগর (সিলেট)  প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে জুয়ার আসর থেকে ২০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

 

বুধবার (৭ জুন) রাতে অতিরিক্ত পুলিশ সুপার কবীর আহম্মেদের নেতৃত্বে দয়ামীর ইউপির রাইকদাড়া গ্রামের টেকই মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হচ্ছে, আপ্তাব মিয়া, আখলিছ মিয়া, মাহতাব, মলকাছ মিয়া, মাসুক মিয়া, আবদুল হাই, মো. সাহেদ আলম, মো.কাউসার আলী, মিসবাহ উদ্দীন, মবশ্বির আলী, আকলুছ মিয়া, আবদুল কাদির, আশিক আলী, আবদুস ছালাম, শাহ আলম, মোস্তফা আহমদ, মঈনুদ্দিন, বেলাল আহমদ ও নিজাম উদ্দিন।

 

আটককৃতরা সিলেটের ওসমানীনগর, বিশ্বনাথ, দক্ষিণ সুরমা ও সুনামগঞ্জের বাসিন্দা।

 

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button