মৌলভীবাজারলিড নিউজ

মৌলভীবাজারে মাছ ধরতে গিয়ে কিশোরের মৃত্যু

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে মাছ ধরতে গিয়ে সামাদ খা (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামের আনোয়ার খার ছেলে।

রোববার (২২ জুলাই) সন্ধ্যার পর হামিদপুর গ্রামের ৫/৬ জন লোকজলাশয়ে মাছ ধরতে যায়। পরে রাত সাড়ে ৯ টায় পানিতে সৃষ্ট গ্যাস বা বিষক্রিয়ায় তিনজন আক্রান্ত হয়। হামিদপুর গ্রামের সিকন্দর আলীর ছেলে শাহীন আহমদ (১৯) ও রফিক মিয়ার ছেলে কাশেম মিয়া (৩৪) পারে উঠে অজ্ঞান হয়ে পড়ে।

কিন্তু সামাদ খা (১৭) পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন প্রায় দেড় ঘন্টা প্রচেষ্টার পর রাত ১১টায় পানি থেকে সামাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৌলভীবাজারের জুড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Related Articles

Back to top button