সংবাদ বিজ্ঞপ্তি

সিলেট শুকরিয়া মার্কেটের নির্বাচন আগামিকাল

নিউজ ডেস্ক:
সিলেটের শুকরিয়া মার্কেটের নির্বাচন আগামিকাল রোজ বৃহস্পতিবার (৩ মার্চ ২০২২) শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির নির্বাচন ২০২২-২৩ অনুষ্ঠিত হবে।

এই নির্বাচনে দুটি প্যানেলের মোট ৩০ জন সদস্য অংশগ্রহণ করছেন।

সিলেটের ঐতিহ্যবাহী এই মার্কেটের নির্বাচন নিয়ে সাধারণ ব্যবসায়ীসহ ক্রেতাসাধারণের মাঝে অন্য রকম এক আমেজ বিরাজ করছে। ভোটারদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। নির্বাচন নিয়ে ভোটার ছাড়াও সচেতন মহলের আগ্রহের কমতি নেই। চলছে নানা হিসেব-নিকেশ। জল্পনা-কল্পনা আর গুঞ্জন।

ঐতিহ্যবাহী সিলেট শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির (২০২২-২০২৩) নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন প্রার্থী।

এরই মধ্যে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করছেন।

হার-জিতের লড়াইয়ে কেউ কাউকে এক ইঞ্চি ছাড় দিতে নারাজ। যার যার মত প্রচারে ব্যস্ত সবাই। তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সবাই চান জয় ঘরে তুলতে।

ব্যবসায়ীদের উন্নয়নে সার্বিক চিন্তাধারা মাথায় রেখে ২টি পেনেল ইশতেহারের মধ্যে নতুন মাত্রা যোগ করেছেন।

তবে মার্কেট ঘুরে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে দেখা গেছে, বেশিরভাগ ব্যবসায়ীগণ সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন কার হাতে তুলে দিবেন তাদের আমানত।

কে হবেন সাধারণ সম্পাদক? কার ভোটের পাল্লা ভারি? এ নিয়ে ভোটারদের আগ্রহের কমতি নেই। তবে সৎ ও যোগ্য ব্যক্তিই নির্বাচিত হবেন। এমন প্রত্যাশা সবার।

আগামিকাল দিনব্যাপী শুকরিয়া মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে শুকরিয়া মার্কেট অফিস কক্ষে।

Related Articles

Back to top button