দিরাই শাল্লা কালাচারাল ইউকের উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য বিতরণ


দিরাই প্রতিনিধি: ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে হাওর পাড়ের ফসল হারা তিন শতাধিক কৃষকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা মিলনায়তনে এ উপলক্ষে অনুঠানের আয়োজন করা হয়। সংগঠনের উপদেষ্টা সামছুল হক চৌধুরীর সভাপতিত্বে ও দিরাই প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দারের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দিরাই পৌর সভার জনপ্রিয় মেয়র মো: মোশাররফ মিয়া। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্ঠা হাজি সিরাজ মিয়া, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা গোলাম ইজদানি, কয়ছর আহমদ চৌধুরী পাবেল, মকবুল হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হাফিজুর রহমান তালুকদার বলেন হাওর পাড়ের ফসলহারা কৃষকের সহায়তায় প্রবাসীদের অবদান কখনো ভুলার নয়, তারা মনের টানে রক্তের টানে বার বার সুদুর প্রবাস থেকে চলে আসেন আমাদের হাওরপাড়ের গরীব অসহায় মানুষের সেবায়
নিজেকে নিবেদিত করতে । যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন দিরাই শাল্লা কালচারাল
ওয়েরফেয়ার এসোসিয়েশনের বিভিন্ন সেবা মুলক কাজ সত্যই প্রশংসার দাবিদার, তাদের
প্রায় সবকটি অনুষঠানে আমি নিজেকে সম্পৃক্ত রেখেছি, আমার বিশ্বাস সংগঠনটি আগামী
দিনে হাওরপাড়ের শিক্ষা, সাহিত্য সংস্কৃতি ও বেকার দের কর্মসংস্থান সৃস্টি করতে এগিয়ে যাচ্ছে।




