সংবাদ বিজ্ঞপ্তি

সিলেটের খবরের নির্বাহী সম্পাদক নিযুক্ত হলেন এহসান রেজা

ডেস্ক রিপোর্ট: জনস্বার্থভিত্তিক সাংবাদিকতার প্লাটফর্ম অনলাইন নিউজ পোর্টাল সিলেটের খবর২৪.কম এর নির্বাহী সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন প্রকৌশলী এহসানুল হাসান খান (রেজা)।

আজ বুধবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।এহসান রেজা ২০১২ সালে সাংবাদিকতা শুরু করেন।প্রথমে তিনি দৈনিক আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার ও পরবর্তীতে দীর্ঘদিন সিলেটের খবরের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন।সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও ইয়োথ অর্গানাইজেশনের সাথে জড়িত আছেন।

এহসান রেজা সিলেটের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি থেকে সিভিল ইন্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রী লাভ করেন।তাঁর গ্রামের বাড়ী মৌলভীবাজার জেলার ভাটেরা গ্রামে।

Related Articles

Back to top button