সংবাদ বিজ্ঞপ্তিসিলেট
সিলেট জেলা প্রেসক্লাবের ৩ দিনের শোক কর্মসুচি


সিলেটমিডিয়াডেস্ক :: সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতাকালীন সদস্য, দৈনিক শ্যামল সিলেটের প্রধান আলোকচিত্রী ইকবাল মনসুরের অকাল মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে সিলেট জেলা প্রেসক্লাব তিন দিনের শোক কর্মসুচি গ্রহণ করেছে।
কর্মসুচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার কালোব্যাজ ধারণ। কর্মসূচির তৃতীয় দিন শনিবার বেলা ১১টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে ইকবাল মনসুর স্মরণে শোকসভা।
এই তিনদিনের কর্মসূচি পালন ও শোকসভায় উপস্থিত থাকার জন্য সিলেট জেলা প্রেসক্লাব সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছেন ক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল।




