

দিরাই প্রতিনিধি: দিরাইয়ে শহীদ তালেব টুনামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ তালেব স্মরণে হাতিয়া সোনালী ক্লাবের উদ্যোগে মোকামবাড়ি প্রিমিয়ার লীগ ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।সমাজ সেবক আলহাজ্ব আবু তালেব মো. রেনু মিয়ার সভাপতিতে ও সমাজকর্মী আখলাক মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ তালেবের ছোট ভাই সিলেট আইন কলেজের সাবেক ভিপি, সিলেট মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মুজিবুর রহমান, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার তাপস রায়। বক্তব্য রাখেন ইউপি সদস্য সোহেল রানা, হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীরেশ রায়,সমাজকর্মী আব্দুল ওয়াদুদ, কন্টাই মিয়া, সাংবাদিক শফিকুর রহমান, সুফি মিয়া, দিলাল মিয়া, আজাদ মিয়া, সৌরভ দেব নাথ, আকিদ মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তবে শামসুল ইসলাম বলেন আমার বড়ভাই দেশের জন্য স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছিলেন, ভাইয়ের স্মৃতিকে ধরে রাখতে আমাদের গ্রামের যুবসমাজের প্রিয় সংগঠন হাতিয়া সোনালী ক্লাব যে আয়োজন করেছে তা প্রশংসার দাবিদার, জাতির এ নৈতিক অবক্ষয়ের যুগে সোনালী ক্লাবের সুস্থ বিনোদন মুলক আয়োজনকে আমি স্বাগত জানাই,তাদের সমাজ সেবামুলক কাজ অব্যাহত থাকুক সে কামনা করি। অনুষ্ঠান শেষে বিজয়ীদের ও হাত পুরস্কার তুলে দেন অতিথিরা



