লিড নিউজ

যে কারণে বাসা থেকে বের হতে পারেন নি মেয়র আরিফ

নিউজ ডেস্ক: খালেদা জিয়ার ঘোষণার পর সিলেট নগরীর লালদিঘীরপারে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় সেখানকার ব্যবসায়ীরা আতংকে দোকান-পাট বন্ধ করে দেন। এ সময় বেশ কয়েকটি গাড়ির গ্লাস ভাংচুর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এদিকে, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী অভিযোগ করে বলেছেন, বৃহস্পতিবার সকাল থেকে তাকে তার কুমারপাড়ার বাসা থেকে বের হতে দিচ্ছে না আইন-শৃংখলারক্ষাকারী বাহিনীর সদস্যরা। তার বাসার উভয় পাশে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এমনকি পুলিশ তার বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে বলে জানান আরিফ।

Related Articles

Back to top button