লিড নিউজসিলেট

লোক নিয়োগে বঞ্চিত সিলেট বিভাগের অধিবাসীরা: পররাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি

নিউজ ডেস্ক: সিলেট বিভাগের আওতাভুক্ত সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিলেট এবং সিলেট মহানগর দায়রা জজ আদালতসহ সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত অফিস ও সংস্থায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগকালে, অতীতে সিলেট বিভাগের স্থানীয় অধিবাসীদেরকে নিয়োগ করা হতো, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বিগত কয়েক বছর থেকে দেখা যাচ্ছে সিলেট বিভাগের স্থায়ী বাসিন্দাদের উপেক্ষা করে নানা ছলচাতুরির মাধ্যমে সিলেট বিভাগ বহির্ভূত লোকজনদেরকে নিয়োগ দেয়া হচ্ছে বিষয়টি নিয়ে সিলেট বিভাগের অধিবাসীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে.
বিষয়টি তুলে ধরে শনিবার সকালে গনদাবী ফোরাম সিলেট বিভাগের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন এমপি’র বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়.
মন্ত্রী এ ব্যাপারে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন.ড.মোমিন বলেন জনবল নিয়োগে স্থানীয় বাসিন্দাদের অবশ্যই অগ্রাধিকার রয়েছে.তিনি বিষয়টি নিয়ে উর্ধ্বতন কতৃপক্ষের সাথে কথা বলার আশ্বাস দেন. স্বারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন এর কাউন্সিলর আজাদুর রহমান আজাদ,কাউন্সিলর সালেহ আহমদ সেলিম এডভোকেট,গনদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ,পাবলিক রিলেশন সেক্রেটারি আবু তালেব মুরাদ এবং সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী আফতাব উদ্দিন.
এছাড়াও গত ২৮ অগাস্ট চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সিলেটের স্থায়ী বাসিন্দাদের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে নিয়োগের দাবীতে সিলেট জেলার অধিবাসীগণের পক্ষে সম্মিলিত সামাজিক সংগঠনসমূহ ও সচেতন নাগরিকদের উদ্যোগে গতকাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্য পদে সিলেট জেলার বাসিন্দাদের শতভাগ নিয়োগের দাবীতে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাউছার আহমদের নিকট একটি স্মারকলিপি পেশ করা হয়।

Related Articles

Back to top button