জমে উঠেছে ডিজিটাল উদ্ভাবনী মেলা


ডিজিটাল মেলার সিলেট অনলাইন প্রেসক্লাবের স্টল থেকে : নগরীর মোহাম্মদ আলী জিমনেশিয়ামে বিভাগীয় পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার দ্বিতীয় দিনে পুরোপুরি জমে উটেছে। বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা মেলা আসতে শুরু করেছেন। তাদের মৌলিক তথ্যজানার আগ্রহে সবাই দল বেধেঁ আসতেছেন।
মেলার দ্বিতীয় দিনে রয়েছে সব চেয়ে আকর্শনীয় উদ্ভাবনী প্রতিযোগীতা “সলভ এ থন’।
মেলায় ভিন্নতা পেয়েছে সিলেট ক্যামব্রিয়ান কলেজ থেকে আসা শিক্ষার্থী মাহমুদ হাসান সজিব ও মদন মোহন কলেজ থেকে আসা শিক্ষর্থী শাকিব। তারা জানায়, মেলায় তাদের বন্ধুদের নিয়ে এসেছেন দারুন উপভোগ করছেন।
সিলেট মেট্রপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী সামিয়া জানান, তার ভিন্ন রকমর লাগছে এমন আয়োজন। তরুন প্রজন্ম ডিজিটাল কার্যক্রম তথ্যউপাত্ত সম্পর্কে জানতে পারছেন। এছাড়া অনেকে পরিবার পরিজন নিয়ে মেলায় অনলাইেে বিভিন্ন সেবা সম্পর্কে জানতে আসছেন।
সিলেটের মদন মোহন কলেজের ছাত্র আবেদিন আহমদ বলেন, মেলায় সাংস্কৃতি অনুষ্ঠান উপভোগ করে অনেক ভালো লাগল।
তবে আশা করি আরো ভাল লাগবে, যদি বেশি বেশি আধুনিক গান হয়।
আরো ভালো লেগেছে বললেন উনার সহযোগী সাহান আহমেদ।
সাহান বলেন, আমরা ছাত্র হয়ে যে উপভোগ করেছি, ছাত্র যারা তারা ও বেশি উপভোগ করতে পারবেন আমি বিশ্বাস করি।
মেলার অনেক স্টলগুলো দেখে অনেক ভালো লেগেছে। অনেক কিছু জানতে পেরেছি নতুন করে।
বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই (অ্যাকসেস টু ইনফরমেশন) প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে মেলায় ৪টি প্যাভিলিয়নে ৫২ টি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেছে। এর মধ্যে সরকারি বিভিন্ন দপ্তর, সিলেট অনলাইন প্রেসক্লাব, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, মোবাইল ব্যাংকিং ও বেসরকারি তথ্যপ্রযুক্তি সেবার প্রতিষ্ঠান রয়েছে।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। তিনদিনব্যাপী মেলা সোমবার সন্ধ্যায় শেষ হবে। এছাড়া দর্শনার্থীদের নাম ও মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করে প্রতিদিন আয়োজিত লটারিতে অংশগ্রহণ করে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ রয়েছে।
মেলা সকলের জন্য উন্মুক্ত রয়েছে।




