লিড নিউজ

বিয়ানীবাজারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গৃহ নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: এবার আলোচনায় হাওয়া ভবনের মালিক। এক সময় দেশের রাজনীতি হাওয়া ভবন থেকে আবর্তিত হলেও এখনও তারই রেশ রয়ে গেছে। বিভিন্ন ঘটন-অঘটন পটিয়সি হাওয়া ভবন তারেক রহমানকে উপহার দিয়েছিলেন বিয়ানীবাজার থানার কসবা গ্রামের অধিবাসী মোঃ আশুক আহমদ।

হাওয়া ভবন প্রদানকারী আশুক আহমদ এবার নিজ বাড়িতে আপন ভাই-বোনদেরকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টায় লিপ্ত রয়েছেন। তার ইন্ধনে তারই ছোট ভাই মাশুক আহমদ সব ভাইবোনদের অমতে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মূল বাড়ির ৩৩ শতক ভূমির মধ্যে প্রায় ১৫ শতক ভূমিতে রাতের আধাঁরে গৃহ নির্মাণের কাজ শুরু করার অভিযোগ করেছেন ছোট ভাই মোঃ মস্তাক আহমদ।

সিলেটের সহকারী জজ্দা লত উক্ত ভূমিতে গৃহ নির্মাণ না করার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন। বিষয়টি নিষ্পত্তির জন্য বিভিন্ন বৈঠক বসলেও তা সমাধান হয়নি। গ্রাম্য সালীশ সমাধানে ব্যর্থ হলে তৎকালীন বিয়ানীবাজার থানার ওসি মোঃ জুবের গ্রামের গণ্যমান্য মুরব্বি ছত্তার মিয়া, আওয়াল মিয়া, আলম মিয়া প্রমুখদের নিয়ে জরুরি বৈঠকে বসে পরিবারের বড়ভাই হাওয়া ভবনের মালিক যুক্তরাজ্য প্রবাসী আশুক আহমদকে বিষয়টি নিষ্পত্তির জন্য অবহিত করলে তিনি শীঘ্রই দেশে এসে তা নিষ্পত্তি করার আশ^াস দেন। রহস্যজনক কারণে আশুক আহমদ কালক্ষেপন করলে এ নিয়ে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়।

পরবর্তীতে ২০১৭ সালের ২৯ এপ্রিল যুক্তরাজ্য প্রবাসী আশুক আহমদের অনুরোধে সিলেটের বিশিষ্ট ৩জন ব্যক্তির সমন্বয়ে ১টি সালিশ বোর্ড গঠন করা হয়। বোর্ডের সদস্য জনাব শামসুদ্দিন খান, লোকমান আহমদ ও সরওয়ার হোসেন। সালিশ বোর্ড ২জন আইনজীবি ও ২জন কমিশনার নিয়োগ করে ভাগ বাটোয়ারা করে প্রয়োজনীয় কাগজ তৈরি করেন। কিন্তু সেই বাটোয়ারা নামায় মাশুক আহমদ ও আশুক আহমদ স্বাক্ষর না করে সালিশ বোর্ডের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি প্রদান করেন।

এতে বিষয়টি নিষ্পত্তি না হয়ে পারিবারিক কলহ বাড়িয়ে দেয়। বাড়ির ভূমি বাটোয়ারা না হওয়া পর্যন্ত কেউ তাতে গৃহ নির্মাণ না করার জন্য আদালতে মোঃ মস্তাক আহমদ আবেদন করলে আদালত থেকে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা হয়।

কিন্ত রাতের আধাঁরে মাশুক আহমদ বর্ণিত ভূমিতে পাকা গৃহ নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসন জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করে আদালতের আদেশ বহাল রাখার জন্য অভিজ্ঞ মহল মনে করেন।

Related Articles

Back to top button