বানিয়াচংয়ে মুজিববর্ষের জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

আ্ক্তার হোসেন আলহাদী:
মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে ব্র্যাকের সহযোগীতায় মুজিববর্ষের জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২২ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করা হয়।
১০ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে র্যালিতে অংশগ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

র্যালির পর সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। তিনি বলেন, দুর্যোগের কারণে প্রতি বছর দেশের বিপুলসংখ্যক জীবন ও সম্পদের ক্ষতি হয়ে থাকে। তাই আমাদের সবাইকে দুর্যোগ সম্পর্কে সচেতন হতে হবে। এবং দুর্যোগের আগাম প্রস্তুতি নিতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন আমরা আধুনিকতার নাম করে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস করেছি । বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ এসে আমাদের জানান দিচ্ছে, তাই আমাদের সবাইকে দুর্যোগ সম্পর্কে সচেতন হতে হবে এবং দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নিতে হবে।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, ব্যবস্হাপক পল্লী সঞ্চয় ব্যাংক সুদীপ কুমার, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শুকরানা, ১১ নং মক্রমপুর ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, ১২ নম্বর সুজাতপুর ইউপি চেয়ারম্যান সাদিকুর রহমানসহ সাংবাদিকবৃন্দ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, সাংবাদিক আক্তার হোসেন আলহাদী, ফায়ার সার্ভিসের কর্মীরা, দৈনিক হবিগঞ্জের জননীর বানিয়াচং প্রতিনিধি শাহ সুমন, শেখ নুরুল ইসলাম, তাপস হোম, আজকের পত্রিকার বানিয়াচং প্রতিনিধি হৃদয় খান সহ বিভিন্ন অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বানিয়াচং, হবিগঞ্জ
১০ মার্চ ২০২২ ইং




