লিড নিউজ

অবশেষে মুসা ইব্রাহীমকে উদ্ধার

নিউজ ডেস্ক  : পাপুয়া নিউগিনির দুর্গম পাহাড়ে আটকে পড়া বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমকে উদ্ধার করা হয়েছে।আজ (রোববার) ইন্দোনেশিয়ায় অবস্থিত দূতাবাসের মাধ্যমে হেলিকপ্টার পাঠিয়ে তাকে উদ্ধার করা হয়। মুসার সঙ্গে সত্যরূপ ও নন্দিতা নামের আরো দুই পর্বতারোহী রয়েছেন।

মুসার স্ত্রী উম্মে সরাবন তহুরা সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।মুসা ইব্রাহীমকে এ প্রতিকূল অবস্থা থেকে উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য সাংবাদিক প্রভাষ আমিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে ধন্যবাদ জানিয়েছেন।গেলো শনিবার প্রথমে স্যাটেলাইট ফোনে পাপুয়া নিউগিনির দুর্গম পাহাড়ে তাদের খাবার শেষ হওয়ার খবর দেন মুসা। তবে বৈরি আবহাওয়ার কারণে সেখানে খাবারও পাঠানো যাচ্ছে না।মুসার বোন নূর আয়েশার বরাত দিয়ে গেলো শনিবার রাতে এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে কর্মরত মোহাম্মদ আব্দুল মান্নান।সেখানে আবদুল মান্নান জানান, ‘ওশেনিয়া (পাপুয়া নিউগিনি, ইন্দোনেশিয়া) মহাদেশের সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড জয় করার জন্য বাংলাদেশ ও ভারতের তিন সদস্যের টিমের নেতৃত্ব দিচ্ছেন মুসা ইব্রাহীম। মাউন্ট কার্সটেঞ্জ জয় করতে গিয়ে প্রতিকূল আবহাওয়ায় বেস ক্যাম্পে আটকা পড়ে আছেন তিনদিন ধরে। খাবার সংকটে ভুগছে পুরো টিম।’তিনি আরো জানান, ‘হেলিকপ্টারের মাধ্যমে তাদের উদ্ধার করার কথা থাকলেও আবহাওয়া অনুকূলে না থাকায় তা সম্ভব হয়নি। পরে কী ঘটতে যাচ্ছে তাও জানা নেই তার। ইন্দোনেশিয়ায় বাংলাদেশ অ্যাম্বাসেডরের সহায়তা চেয়েছেন তিনি। সেখান থেকে তাকে জানানো হয়েছে, আসছে সোমবার পাপুয়া নিউগিনির সঙ্গে তারা যোগাযোগ করবেন। ততক্ষণে অনেক দেরি হয়ে যায় কিনা সেটিই আমার বড় আশঙ্কা। রাষ্ট্রীয় পর্যায়ে জরুরি সহযোগিতা দরকার এই পর্বতারোহীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

Related Articles

Back to top button