লিড নিউজসিলেট

বিয়ানীবাজারে ইয়াবাসহ আটক ৪

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট জেলার ইয়াবাসহ বিয়ানীবাজার উপজেলা ছাত্রদল নেতা ইমন ও তার ৩ সহযোগীকে আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ ।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার শহীদটিলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

জানা যায়, শহীদটিলা এলাকায় একটি মোটর সাইকেল মেইকারের দোকানে ইয়াবা বেচাকেনা হচ্ছে এ রকম একটি খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ দোকানের ভেতর থেকে উপজেলা ছাত্রদল নেতা ইমনসহ ৪ জনকে আটক করে।

আটককৃতদের দেহ তল্লাশী করে পুলিশ ৫৩ বড়ি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটককৃতরা হলেন, উপজেলা ছাত্রদল নেতা ও পৌরসভার খাসাড়িপাড়া এলাকার মো. শফিক উদ্দিনের পুত্র এমদাদুর রহমান ইমন, তার তিন সহযোগী পৌরসভার নয়াগ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র রেদওয়ান আহমদ, খাসা এলাকার মৃত ছাদ উদ্দিনের পুত্র তানিম আহমদ ও লাউতা ইউনিয়নের বাউরভাগ এলাকার ফারুক উদ্দিনের পুত্র আশরাফুল ইসলাম।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল মুন্সী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

 

Related Articles

Back to top button