লিড নিউজ

বিয়ানীবাজারে তিন ইউনিটের কমিটি গঠনের লক্ষ্যে জেলা ছাত্রলীগের প্রার্থীতা আহ্বান

নিজস্ব প্রতিনিধি : বিয়ানীবাজার ছাত্রলীগের তিন শাখার (উপজেলা, পৌর এবং কলেজ) কমিটি গঠনের জন্য প্রার্থীর আবেদন আহ্বান করেছে সিলেট জেলা ছাত্রলীগ। শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তী মাধ্যমে এ আহ্বান জানানো হয়।

সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি এম শাহরিয়ার সামাদ এবং সাধারন সম্পাদক এম রায়হান চৌধুরী স্বাক্ষরিত একটি প্রেসনোট সন্ধ্যায় নিজের ফেসবুকে আপলোড করেছেন সিলেট জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক এম রায়হান চৌধুরী।

বিভিন্ন পদে আগ্রহী প্রার্থীদের আগামী ২৬ জুলাইয়ের পূর্বে জীবন বৃত্তান্তের সাথে জাতীয় পরিচয় পত্র, এক কপি পাসপোর্ট সাইজ ছবি এবং এসএসসি পরীক্ষার সার্টিফিকেট জেলায় প্রেরন করার আদেশ দেয়া হয়।

উল্লেখ্য, গত পৌর নির্বাচনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক এস এম জাকির বিয়ানীবাজারে নির্বাচনী সভায় ঘোষনা করেন। নির্বাচন পরবর্তী সময়ে ছাত্রলীগের কমিটি দেয়া হবে। দীর্ঘ প্রতীক্ষার পর বিয়ানীবাজার আসছে ছাত্রলীগের কমিটি।

Related Articles

Back to top button