লিড নিউজ
পুলিশের অভিযানে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক


নিজস্ব প্রতিবেদক : জালালাবাদ থানা পুলিশের অভিযানে ১৮ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ মধু আহমদ প্রকাশ মধু (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় জালালাবাদ থানাধীন হাটখোল ইউনিয়নের সতের মাঝপাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃত মধু শিবের বাজার এলাকার আব্দুল হকের ছেলে।
এ ব্যাপারে জালালাবাদ থানার ওসি আখতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ী মধুমিয়া সহ বিভিন্ন অপরাধে জড়িত আরও ৬জনকে গ্রেফতার করা হয়েছে।




