লিড নিউজ

আজমিরীগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেটমিডিয়াডেস্ক:  হবিগঞ্জের আজমিরীগঞ্জ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশ, অবৈধ প্রক্রিয়ায় খাবার তৈরি ও পরিবেশন করার দায়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ এ জরিমানা করেন।

 

জানা যায়, বিকেলে আজমিরীগঞ্জ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশ, অবৈধ প্রক্রিয়ায় খাবার তৈরি ও পরিবেশন করার দায়ে শাহী রেস্টুরেন্ট ও উজ্জ্বল মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মিষ্টির প্যাকেটে অতিরিক্ত ওজন রেখে ওজনে কারচুপি করায় তিন্নি রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা হয়েছে।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর   সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button