লিড নিউজ

হবিগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী ঢাকায় গ্রেফতার

হবিগঞ্জ  প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুর স্ত্রী হত্যার দায়ে এক স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে ঢাকায় তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত স্বামী সালাহউদ্দিনকে (৩২), মাধবপুর উপজেলার দেবনগর গ্রামের হাবিবুর রহমান হিরনের ছেলে।

মাধবপুরের কাশিনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন জানান, গত ৩মাস আগে সালাউদ্দিন তার স্ত্রী নুরুন্নাহার বেগমকে (২৫) দাম্পত্য কলহের জের ধরে  শ্বাসরোধ করে হত্যা করে। নিহতের বড় ভাই তাজ মিয়া বাদি হয়ে ৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতেই সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

Related Articles

Back to top button