লিড নিউজহবিগঞ্জ

বানিয়াচঙ্গে বাড়ির উপর ট্রাক, নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচঙ্গে ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তা থেকে বাড়িতে উঠে গিয়ে ফিরোজ আলী (৯০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। সেমাবার দুপুর ১ টার দিকে উপজেলার হবিগঞ্জ-হিয়ালা আঞ্চলিক সড়কের এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ফিরোজ আলী হিয়ালা গ্রামের মৃত ডেঙ্গু মিয়ার পুত্র। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি দ্রুতগতির ট্রাক মালামাল নিয়ে ইকরাম যাওয়ার পথে হিয়ালা এলাকায় পৌছলে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী একটি বাড়িতে উঠে যায়। এসময় ফিরোজ আলী নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়। পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিঠুন রায় তাকে মৃত ঘোষনা করেন। ওসি আরও জানান, ট্রাকটি স্থানীয়রা আটক করলেও চালক পালিয়ে গেছে।

এদিকে, এ ঘটনায় উত্তেজিত জনতা হবিগঞ্জ-হিয়ালা সড়কে অবস্থান নিয়ে প্রায় আধা ঘন্টা বিক্ষোভ করে এবং জড়িত চালকের শাস্তির দাবী জানায়।

Related Articles

Back to top button