কারামুক্ত আওয়ামীলীগ নেতা শামীমকে কোম্পানীগঞ্জবাসীর সংবর্ধনা


নিউজ ডেস্ক: কারামুক্ত আওয়ামীলীগ নেতা শামীম আহমদকে উষ্ণ সংবর্ধনা ও ভালোবাসায় গ্রহণ করলেন কোম্পানীগঞ্জ উপজেলাবাসী।
২৫ এপ্রিল মঙ্গলবার সকাল হতে উপজেলার ৬টি ইউনিয়নের সর্বশ্রেণির হাজার হাজার জনতা সদ্য কারামুক্ত পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামীম আহমদকে বরণ করে নিতে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে শামীম আহমদের পাড়–য়া নিজ গ্রামের বাড়ীতে জড়ো হতে থাকেন। সেখান থেকে সবাই একত্রিত হয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে উপজেলার খাগাইল এলাকায় এসে সমবেত হন। কেউ নৌকা যোগে, কেউ কয়েক মাইল পায়ে হেটে, কেউ কেউ নিজ নিজ মোটর সাইকেল যোগে প্রাণপ্রিয় নেতাকে একনজর দেখার জন্য উদগ্রীব হয়ে উঠে। তাই মাথার উপর ঝড়-বৃষ্টি এমনকি জীবনের ঝুঁকি নিয়ে প্রচন্ড বজ্রপাতকে সঙ্গী করে প্রায় ৬শত মোটর সাইকেল ও ২শত নোহা গাড়ীর বিশাল বহরের মাধ্যমে এবং পায়ে হেটে আসা হাজার হাজার জনতা কয়েক শত ফুলের মালা পড়িয়ে গতকাল মঙ্গলবার কারামুক্ত শামীমকে নিয়ে বিজয় উল্লাসে মেতে ওঠে। কেউ কেউ প্রাণপ্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। শত শত নেতাকর্মী ও হাজারো সাধারণ জনতার বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে কোম্পানীগঞ্জের রাজপথ। এ সময় শামীমও হাত নাড়িয়ে সবাইকে অভিনন্দন জানান। এযেন এই প্রথম কোম্পানীগঞ্জের ইতিহাসে এক বিরল সম্মাননায় ভূষিত হন শামীম। এমন সম্মাননা পেয়ে শামীম নিজেও আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ নেতাকর্মীরাও শ্লোগানে শ্লোগানে মুখরিত করে রাখে পুরো রাজপথ। কোম্পানীগঞ্জের রাজপথ যেন এক মহামিলন মেলায় পরিণত হয়। শামীমকে হাত নেড়ে অভিনন্দন জানাতে ভুলেননি আশপাশ এলাকার ঘরের জানালার পাশে ও ছাদের উপরে দাঁড়িয়ে থাকা নারী ও শিশুরা। হাজার হাজার জনতার বিশাল এ শো-ডাউন উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাড়–য়া গ্রামে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
উক্ত পথসভায় কারামুক্ত আওয়ামীলীগ নেতা শামীম আহমদ শত শত নেতাকর্মী ও হাজার হাজার জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের দোয়া ও ভালোবাসায় আজ সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আপনাদের শামীম আপনাদের মাঝে ফিরে এসেছি। কিছু কুচক্রী মহল আমার জনপ্রিয়তায় ঈষাণি¦ত হয়ে আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে উপজেলাবাসীর ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে মশগুল হয়ে উঠেছিল। কিন্তু আমি নির্দোষ বলেই আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ কৃপায় কারামুক্ত হয়ে আপনাদের সুখ-দুঃখের সাথী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সংসদ সদস্য আমার প্রাণপ্রিয় নেতা ইমরান আহমদের ভ্যানগার্ড হিসেবে কাজ করতে ছুটে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সন্তান হয়ে সব সময় আপনাদের পাশে থাকতে পারি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সংরক্ষিত ২নং ওয়ার্ডের নবনির্বাচিত মহিলা সদস্যা তামান্না আক্তার হেনা, পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুল্লুক হোসেন, সাধারণ সম্পাদক মতিউর রহমান, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বিলাল হোসেন, উপজেলা শ্রমিকলীগ নেতা মোঃ নুরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা হাজী আলাউদ্দিন, জুয়েল আহমদ, আলিম উদ্দিন, রফিক আহমদ, আঞ্জব আলী আঞ্জু, আতিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সাইফুল ইসলাম, তাজ উদ্দিন তাজ, রঞ্জিত দেবনাথ ময়না, নাজমুল হক হেলাল, রুবেল আহমদ, এম. সোহেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এখলাছুর রহমান, সহ সভাপতি রূপক চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, যুগ্ম সম্পাদক জায়েদুল হাসান, পাঠাগার বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম নোমান। আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা জালাল মিয়া, সাচ্চা মিয়া, বিলাল হোসেন, রইছ উদ্দিন, বশর মিয়া, বুরহান উদ্দিন, করিম আহমদ, মোতাহির আলী, উত্তর রণিখাই ইউনিয়ন যুবলীগ নেতা বশির আহমদ লিটন, সোহেল আহসান শুভ, পাড়–য়া ছাত্র কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান ময়না, যুগ্ম সাধারণ সম্পাদক হালকার আহমদ প্রমুখ।
উল্লেখ্য, কোম্পানীগঞ্জে নিহত যুবলীগ নেতা আব্দুল আলী হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা শামীম আহমদ গত ১৬ এপ্রিল থেকে প্রায় ৯দিন কারান্তরীন ছিলেন। অবশেষে গত ২৪ এপ্রিল সোমবার সিলেট জজ আদালত শামীম আহমদকে জামিনে মুক্তির আদেশ দেন।
এদিকে শামীম আহমদের জামিনে মুক্তির খবর পেয়ে সিলেট শহর সহ কোম্পানীগঞ্জ উপজেলার গ্রাম ও বাজারে উল্লাসিত নেতাকর্মী ও উপজেলাবাসী মিষ্টিমুখ ও মিষ্টি বিতরণ করেন।
আওয়ামীলীগ নেতা শামীম আহমদ কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল বাছির এর ছেলে ও সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জয়নাল আবদীনের ছোট ভাই।




