বিয়ানীবাজারে জামেয়া আশরাফিয়ার শিক্ষককে বিদায়ী সংবর্ধনা


নিজস্ব প্রতিবেদকঃ আরিফ বিল্লাহ হযরত মাওলানা হাফিয আকবর আলী ইমাম সাহেব(রঃ) প্রতিষ্ঠিত বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ “জামেয়া আশরাফিয়া ইসলামনগর মাটিজুরা(টুকা) মাদ্রাসায় ৪ মে (বৃহস্পতিবার) বিকাল ২ ঘটিকার সময় মাদ্রাসার হলরুম বিদায়ী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মাদ্রাসার শিক্ষক, সিলেট মিডিয়া ডটকম প্রতিনিধি কেএম সুহেল আহমদের বিদেশ যাত্রা উপলক্ষে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন। নাযীমে তালিমাত হাফিজ মাওলানা মাহমুদুর রহমানেরর সভাপতিত্বে ও
মাদ্রাসার শিক্ষক গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ও জেলা শাখার সদস্য মাওলানা আবুল হাসানাত জাফলঙ্গীর সঞ্চালনায় সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফিজ মাশুক উদ্দীন, মাওলানা আব্দুশ শাকুর চান্দালা, হাফিজ মিফতার আলী, মাওলানা মুফতী সাইফুর রহমান, হাফিজ মাওলানা জসিম উদ্দীন, ৮নং তিলপাড়া ইউপি ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আলম, হাফিজ মাওলানা এমদাদুর রহমান বিশিষ্ট মুরব্বী শুয়াইবুর রহমান, মুহাম্মদ আলী, বিয়ানীবাজার তিজারাহ টেইলার্সের সত্ত্বাধিকারী মোঃ শামিম আহমদ, জসিম উদ্দীন, প্রমূখ।
পরিশেষে, মাদ্রাসার বিদায়ী শিক্ষককে ফুলে তোড়া দিয়ে শেষ শুভেচ্ছা জানান শিক্ষকবৃন্দ




